মিথ্যা মামলায় রিমান্ডে নেওয়ার অভিযোগ মেয়র আতিকের

মিথ্যা মামলায় রিমান্ডে নেওয়ার অভিযোগ মেয়র আতিকের
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে নেওয়া হচ্ছে সাবেক মেয়র আতিকুর ইসলামকে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজনৈতিক কারণে একের পর এক মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে গ্রেপ্তার শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে এ কথা জানান তিনি।

এদিন জুলাই আন্দোলনে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় নিহত ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে ১৯ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম তার গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেন।

আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, ‘কাঠগড়ায় দাঁড়িয়ে মেয়র আতিক জানিয়েছেন, রাজনৈতিক কারণে তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেল হাজতে তাকে রাখা হচ্ছে এবং নিষ্ঠুর আচরণ করা হচ্ছে।’

আরও পড়ুন

তাকে অন্ধকারে রেখে বিচার প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে বলেন অভিযোগ তোলেন মেয়র আতিক।

কোন অপরাধের সঙ্গে জড়িত নন জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ী হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। ন্যায় বিচার হলে এসব মামলায় তার কোন সংশ্লিষ্টতা পাওয়া যাবে না।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ঘটনার দিন বিকাল পৌনে পাঁচটায় গুলিতে নিহত হন তিনি।

এই ঘটনার জেরে চলতি বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন নিহতের সন্তান রেদোয়ান হোসেন।

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি রিমান্ডেও নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad