তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

একাধিকবার মৃত্যুর গুজব ছড়ালেও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। লাইফ সাপোর্ট থেকে তাকে সিসিইউতে আনা হয়েছে। তিনি পরিবারের সদস্যদের দেখলে চিনতে পারছেন, কথা বলছেন এবং মুখে খাবারও খাচ্ছেন। ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

রাজধানীর স্কয়ার হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ এসাম ইবনে ইউসুফ সিদ্দিক শনিবার সন্ধ্যায় টাইমস অব বাংলাদেশকে বলেন, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। তাকে লাইফ সাপোর্ট থেকে সিসিইউতে আনা হয়েছে।

বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে গত ২৭ সেপ্টেম্বর তাকে (তোফায়েল) রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তোফায়েল আহমেদের ভায়রা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানিয়েছেন, পরিবারের সদস্যরা তার সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ পাচ্ছেন।

হাসপাতালের চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ তৌহিদুজ্জামান তুহিন, সাবেক এই মন্ত্রীর একমাত্র জামাই। তিনি যশোরের সাবেক সংসদ সদস্য।

হাসপাতালে তোফায়েল আহমেদের পাশে থাকা পরিবারের একাধিক সদস্য তার শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতির কথা নিশ্চিত করেছেন। দুই সপ্তাহ আগে তাকে লাইফ সাপোর্ট থেকে সিসিইউতে আনা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad