তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও আগামী নির্বাচন এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন।’

আরও পড়ুন

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র উত্তোরণের পথে যেসব বাধা তৈরি হয়েছিল। আশা করি আমাদের নেতা এলেই সেসব বাধা দূর হয়ে যাবে।’

গণআন্দোলনের মুখে সরকার পতনের পর থেকেই তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন, তা জানতে আগ্রহী দেশের মানুষ। বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাকিয়ে আছেন তার পথের দিকে। গণমাধ্যমকর্মীরাও এটা জানতে চেষ্টা করছেন যে, আসলে কবে ফিরছেন তারেক রহমান।

হাসপাতালে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন থাকায় এ প্রশ্ন আরও তীব্রভাবে সামনে আসে। এরই মধ্যে শাশুড়িকে দেখতে লন্ডন দেশে এসেছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

২০০৭ সালে এক-এগারোর জরুরি  অবস্থায় সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ জামিনে মুক্ত হয়ে লন্ডন চলে যান তিনি।

২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর