বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের পক্ষে দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল প্রতিনিধিত্ব করবেন।
রোববার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, মঙ্গলবার ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে নিশ্চিত করা হয়, অনুষ্ঠানে ভারতের পক্ষে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি প্রতিনিধিত্ব করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র টাইমসকে এ তথ্য নিশ্চিত করে।


