তারেকের ফ্লাইট থেকে সরানো হল নির্ধারিত কেবিন ক্রু

তারেকের ফ্লাইট থেকে সরানো হল নির্ধারিত কেবিন ক্রু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা ফেরার বিশেষ ফ্লাইটে দায়িত্ব পালনকারী দুই কেবিন ক্রুকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সরিয়ে নেওয়া দুই ক্রু হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম। রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় তাদেরকে ডিউটি রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে বলে বিমানের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় আসার কথা রয়েছে।

বিমানের একাধিক সূত্র দাবি করেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad