খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বগুড়া-৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার দুপুর দেড়টায় শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

এরপর বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

ফুসফুসে সংক্রমণসহ নানা রোগ নিয়ে গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া।

এদিকে দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দিন নির্ধারিত রয়েছে। সেজন্য লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাসও পেয়েছেন তিনি।

বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad