সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কুমিল্লার সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কু

সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কুমিল্লার সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কু
মনিরুল হক সাক্কু
Advertisement
Advertisement

এবার সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু। কুমিল্লা-৬(আদর্শ সদর) আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

রোববার সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা। এ সময় মনিরুল হক সাক্কুর বিপুল সংখ্যক সমর্থক ও অনুসারী নেতাকর্মী জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মনিরুল হক সাক্কু বিএনপির মনোনয়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। কুমিল্লা সদরে তার ব্যাপক জনপ্রিয়তা ও শক্তিশালী ভোটব্যাংক রয়েছে। তবে দলের নির্দেশ উপক্ষো করে সর্বশেষ সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি তাকে বহিস্কার করে। অবশ্য এরপরও সাক্কু নিজেকে বিএনপির কর্মী দাবি করে দলের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নও চেয়েছিলেন। বিএনপির মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad