ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এই ইফতার সম্পন্ন হয়।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি কানিজ মাওলা, সচিব, সংসদ সচিবালয়, ড. শরিফুল ইসলাম দুলু, সাবেক সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সিরাজুল হকসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেন।
এ সময় মার্কেটিং বিভাগের বিবিএ চতুর্থ ব্যাচের অ্যালামনাই, কোলন ক্যান্সারে আক্রান্ত আরিফ আল মামুন চৌধুরীর চিকিৎসা সহায়তার বিষয়ে আলোচনা করা হয়।


