‘গোপন তৎপরতার’ অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্তে কমিটি

‘গোপন তৎপরতার’ অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্তে কমিটি
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৮ জন শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায়’ জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন।

কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ করবে। ইতিমধ্যে কমিটি কাজ শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় জড়িত বলে দাবি করা হয়।

ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছিল বলে জানানো হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন শিক্ষকের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি ব্যক্তিদের নাম শনাক্ত হলে তাদের বিষয়ও তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad