আদালত অবমাননার অভিযোগ থেকে ফজলুর রহমানকে অব্যাহতি

আদালত অবমাননার অভিযোগ থেকে ফজলুর রহমানকে অব্যাহতি
ফজলুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার শুনানি শেষে তাকে সতর্ক করার পাশাপাশি অব্যাহতি দেয় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর আগে গত ৩০ নভেম্বর প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে ফজলুর রহমানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। সেখানে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি তাকে তলবও করা হয়।

যার পরিপ্রেক্ষিতে ফজলুর রহমান সোমবার আদালতে হাজির হন।

আরও পড়ুন

ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন।

আগের আদেশে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমানকে আদালতে স্বশরীরে হাজির হয়ে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ সময় তাকে নিজের সব ধরনের একাডেমিক সনদ ও আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাওয়া সনদও নিয়ে আসতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনাল ও রায় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর সূত্র ধরে ট্রাইব্যুনালে প্রসিকিউশন আদালত অবমাননার অভিযোগ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad