ঢাকাস্থ ফরিদপুর আইনজীবী কল্যাণ সমিতির নতুন কমিটি

ঢাকাস্থ ফরিদপুর আইনজীবী কল্যাণ সমিতির নতুন কমিটি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অ্যাডভোকেট মো. জিন্নত আলীকে সভাপতি ও অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ ফরিদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির ২০২৬-২০২৮ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মোট ২৭ সদস্যবিশিষ্ট কমিটিতে উল্লেখযোগ্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি মো. হাসিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ জামাল হোসাইন মুন্না, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, দপ্তর, সম্পাদক ওবায়দুল হক ও মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার।

আটজন সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক তিনজন ও পাঁচজন সদস্য নির্বাচিত হয়েছেন।

ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে সোমবার সমিতির আংশিক কমিটি গঠিত হয়। বুধবার নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad