মাইক বন্ধের পরও বক্তব্য, সংসদে হাসির রোল

মাইক বন্ধের পরও বক্তব্য, সংসদে হাসির রোল
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময় অতিক্রমের পরও বক্তব্য থামাননি মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।

বুধবার বিকাল সাড়ে চারটার দিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিতে গিয়ে এ ঘটনা ঘটে।

বক্তব্যের জন্য নির্ধারিত সময় শেষ হলে স্পিকার তাকে অতিরিক্ত সময় দেন। তবে বর্ধিত সময়ও শেষ হয়ে গেলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তার মাইক্রোফোন বন্ধ করে দেন এবং আসনে বসার জন্য বারবার অনুরোধ জানান।

কিন্তু সে আহ্বানে কর্ণপাত না করে আব্দুস সালাম আজাদ উচ্চস্বরে বক্তব্য চালিয়ে যেতে থাকেন। এতে অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়। তবুও তিনি তার বক্তব্য অব্যাহত রাখেন।

এক পর্যায়ে তার পাশের সদস্যরা উচ্চস্বরে বসার আহ্বান জানালে তিনি বসে পড়েন। প্রায় দুই মিনিটের বেশি সময় তিনি বক্তব্য চালিয়ে যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad