রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটের দিকে ভূমিকম্প হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। মধ্যম মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার সীমান্তবর্তী আশাশুনি উপজেলায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস-এর ওয়েবসাইটে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমি থেকে গভীরতা ৯ দশমিক ৮ কিলোমিটার।
ভূমিকম্পে কেঁপে উঠেছে ঝালকাঠি, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা।
বাংলাদেশের পাশাপাশি ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। দেশজুড়ে ঘন ঘন ভূমিকম্পের ঘটনায় জনগণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


