ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪২

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এডিস মশাবাহিত এই ভাইরাসজনিত রোগে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন রোগী।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর এই হিসাব রেকর্ড করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন। এভাবে রাজধানীকেন্দ্রিক ডেঙ্গু মৃত্যুর প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যেও ঢাকায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ভর্তি হয়েছেন ২০১ জন রোগী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২১২ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, ১০২ জন। বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহে সাতজন, খুলনায় পাঁচজন এবং ঢাকা বিভাগে তিনজন মারা গেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad