ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুলিশের ১৩ জোনের উপপুলিশ কমিশনারকে (ডিসি) একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বদলির আদেশ হয়েছে।
এর আগে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের স্বরাস্ট্র মন্ত্রণালয়ে লটারি হয় বলে একাধিক কর্মকর্তা দাবি করেছেন, যারা একই পদমর্যাদার কর্মকর্তা।
অপর এক আদেশে ডিএমপির ৫০ থানার অফিসার ইনচার্জকে একযোগে বদলি করা হয়। তালিকা দেখুন: ডিএমপির ১৩ ডিসি


