ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন
মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে ক্যারিয়ার শুরু করেন মোসলেহ উদ্দিন আহমদ। দীর্ঘ ও বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যার পর তিনি সিআইডিতে যোগ দেন।

মাঠপর্যায়ে ঢাকা (ডিএমপি) ও চট্টগ্রাম (সিএমপি) মহানগর পুলিশের বিভিন্ন পদসহ কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে তার রয়েছে চমৎকার কাজের অভিজ্ঞতা।

আন্তর্জাতিক অঙ্গনেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন—সুদানের দারফুরে জাতিসংঘের যৌথ মিশন-এ আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন একজন সফল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন।

সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৪ মে অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। এরপর অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad