মাদারীপুরে দুই কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান

মাদারীপুরে দুই কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় এবং শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শিক্ষক ও কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে মাদারীপুরের ডাসারে দুইটি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় এবং শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান চালানো হয়।

দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কলেজ কর্তৃপক্ষের কাছে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথিপত্র চাওয়া হয়।

শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় এবং শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। ছবি: টাইমস

আক্তাতারুজ্জামান বলেন, ‘ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছয়জন শিক্ষক-কর্মচারী নিয়োগে নিষেধ থাকা সত্ত্বেও অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রাথমিক তথ্য ও রেকর্ডপত্র চেয়েছি, তারা রোববার পর্যন্ত সময় নিয়েছে।’

তিনি আরও জানান, ‘শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে প্রত্যেকটি অনিয়ম মাউশিতে প্রমাণিত । আমরা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছি এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি। কলেজের অধ্যক্ষের স্ত্রী ভারতে অবস্থান করেও নিয়মিত বেতন উত্তোলন করছেন, যা সত্য। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। যদি তা আইন ও বিধির বাইরে হয়ে থাকে, তাহলে কমিশনের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad