চলতি বছরেও বেস্ট ব্র্যান্ডের খেতাব জিতল দেশীয় টাইলস ব্র্যান্ড ‘আকিজ সিরামিকস’। এ নিয়ে পর পর সাতবার এই সম্মাননা পেল প্রতিষ্ঠানটি।
ক্রেতাদের মতামত ও বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডদের এই সম্মাননা দিয়ে থাকে। কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হওয়ায় এই স্বীকৃতি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ব্র্যান্ড সম্মাননা হিসেবে বিবেচিত।
বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ছাড়াও পরপর দুইবার ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড অর্জন করেছে আকিজ সিরামিকস।
‘প্রমিজ অফ পারফেকশন’ এই স্লোগানকে সামনে রেখে ক্রেতাদের আস্থা অর্জনে দেশীয় টাইলস বাজারে আধুনিক নকশা ও সারফেসের, আন্তর্জাতিক মানের টাইলস উৎপাদনের মাধ্যমে বিদেশি টাইলসের ওপর ক্রেতাদের নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
ভবিষ্যতেও টাইলসের মান উন্নয়ন, অত্যাধুনিক নকশা এবং ক্রেতাদের সন্তুষ্টির কথা মাথায় রেখে সিরামিক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।


