ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উৎসুক জনতা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগী খাতুন (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার কাপাশহাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী খাতুন শাখারিদহ গ্রামের মৃত উমবাদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঝিনাইদহ থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের কাপাশহাটিয়া মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে সোহাগী খাতুন ঘটনাস্থলেই মারা যান। ইজিবাইকচালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সবুজ নামের একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় জানা যায়নি।’

বাসটিকে আটকের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘ঘাতক বাসটি চাপা দিয়ে ঢাকার দিকে চলে গেছে। পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান শহিদুল ইসলাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad