‘জোট নিয়ে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি’

‘জোট নিয়ে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোট গঠনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। তবে বিএনপি ও এনসিপি জোটভুক্ত হবে কি না, সেটা দেখতে অপেক্ষা করতে হবে। জোটভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।’

শুক্রবার বিকালে ঢাকার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আরপিও সংশোধনের বেশ কিছু ধারায় আমরা সম্মত ছিলাম। তবে ২০(১) উপধারা অনুযায়ী, জোটভুক্ত হলে রাজনৈতিক দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারত–এই ধারার পরিবর্তনে অধিকাংশ দলই সম্মত ছিল।

তিনি যোগ করেন, ‘আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এতে ছোট দলের বড় নেতারা সুযোগ হারাবেন। এটি একতরফাভাবে কেন পাস করা হলো? বিএনপি বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায়।’

আরও পড়ুন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বানও জানান তিনি।

প্রধান উপদেষ্টাকে নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার এমন এক পরিবেশ নিশ্চিত করুক, যেখানে সব দল সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘চলতি মাসেই ২০০ আসনে বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে।’

নির্বাচনে তারেক রহমান অংশ নেবেন কি না–এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন, ‘অবশ্যই অংশগ্রহণ করবেন। সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, আসন পরে নির্ধারিত হবে। দেশের যেকোনো আসন থেকেই তিনি প্রার্থী হতে পারেন।’

এছাড়া খালেদা জিয়া নির্বাচন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আশা করি, তিনি নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নিন।’

আগামী নভেম্বরের মধ্যেই তারেক রহমানের দেশে ফেরার আশা প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘খুব শিগগিরই নির্ধারিত তারিখটি সবাই জানতে পারবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad