জুলাই সনদ সই নিয়ে সিদ্ধান্ত হয়নি: গোলাম পরওয়ার

জুলাই সনদ সই নিয়ে সিদ্ধান্ত হয়নি: গোলাম পরওয়ার
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক সেমিনারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান যোগ দেবে জামায়াতে ইসলামী। তবে, সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক এক সেমিনারে এ কথা জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আর পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছি।’

গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নভেম্বরই গণভোটের উপযুক্ত সময়। এ সময় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবই গণভোটের মধ্যে রাখার দাবিও জানান তিনি।

আরও পড়ুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনূস আহমদ বলেন, ‘সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সংশয় রয়েছে। গণভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি দিতেই হবে। গণভোটে বাধা দিলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে।’

সেমিনারে রাজনীতিবিদ ছাড়াও অবসপ্রাপ্ত বিচারপতি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর