‘জুলাই সনদ সংবিধানের চেয়ে প্রাধান্য পেলে খারাপ নজির হবে’

‘জুলাই সনদ সংবিধানের চেয়ে প্রাধান্য পেলে খারাপ নজির হবে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
Advertisement
Advertisement

জুলাই সনদে কিছু অনৈক্য থাকলেও তা আইনগতভাবে সমাধানযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জুলাই সনদ সংবিধানের ওপর প্রধান্য পেলে এটি খারাপ নজির স্থাপন করবে। জুলাই সনদের খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্য রয়েছে। তবে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, তা কীভাবে বাস্তবায়ন করা যায় এটাই মূল বিষয়।’

মঙ্গলবার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সংবিধানের ওপর ভিত্তি করে সরকার গঠিত হয়েছে এবং শপথ গ্রহণের সময় কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি। যদি সংবিধানে এখনই কোনো লঙ্ঘন না ঘটে, তবে এই বিষয়টি অপ্রাসঙ্গিক।’

আরও পড়ুন

‘সংবিধানের মধ্যে থেকেই সমঝোতা দলিল বাস্তবায়নের উপায় খুঁজতে হবে। যদি সমঝোতা দলিল সংবিধানের ওপরে প্রধান্য পায়, তা খারাপ নজির সৃষ্টি করবে,’যোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘সবকিছু বসে আইনগতভাবে সমাধান করা সম্ভব। আমি এটি ইতিবাচক হিসেবেই দেখি, তবে এমন কোনো পদক্ষেপ নেয়া যাবে না যাতে ভবিষ্যতে খারাপ নজির স্থাপন হয়।’

সালাইউদ্দিন আরও বলেন, ‘নোট অব ডিসেন্ট শুধু বিএনপি নয়, অনেক রাজনৈতিক দলই দিয়েছে। যতই ঐকমত্য হোক, সবকিছু জাতীয় সংসদে বাস্তবায়িত হবে।’

তিনি বলেন, ‘বিএনপি আশা করছে-২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উল্লেখ করেছেন, তাই ভোট নিয়ে কোনো শঙ্কা নেই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad