জুলাই সনদ অসম্পূর্ণ রেখে নির্বাচন নয়: সারজিস

জুলাই সনদ অসম্পূর্ণ রেখে নির্বাচন নয়: সারজিস
টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভায় বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

‘জুলাই সনদ এখন পর্যন্ত একটি ‘অসম্পূর্ণ সনদ’। এই জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদের এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক দলের মধ্যে একটিরও স্বাক্ষর নেই। যে জুলাই সনদে অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই।’

‘কোনো প্রতিষ্ঠানের সেচ্ছাচারিতা এনসিপি মেনে নেবে না। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও এনসিপি তাদের পছন্দের শাপলা চেয়েছিল। সেটা দিতেও নির্বাচন কমিশন নানা টালবাহানা শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলেছি শাপলা মার্কা চাই, আর আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি শাপলা না দেওয়া হয় তাহলে আমরা আদায় করে নেব,’ যোগ করেন তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, ‘আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্ন নেই, শাপলা আমাদের প্রাপ্য। এনসিপির যদি প্রয়োজন মনে করে শাপলা প্রতীকের জন্য তারা রাজপথে নামবে। জুলাই সনদ সংশোধন না করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না।’

সমন্বয় সভায় জেলা এনসিপির সমন্নয়ক মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad