নির্বাচনী চ্যালেঞ্জে প্রস্তুত পুলিশ বাহিনী: আইজিপি

নির্বাচনী চ্যালেঞ্জে প্রস্তুত পুলিশ বাহিনী: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন পুলিশের জন্য এক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে।’

সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে জনমনে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার একটি বড় সুযোগ আসছে নির্বাচনে। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।’

তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সংক্রান্ত প্রচারণা বৃদ্ধির ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

আইজিপি চলমান নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম আরও নিবিড়ভাবে পরিচালনার জন্য সব ইউনিট প্রধানকে নির্দেশনা দেন। একই সঙ্গে গুম কমিশনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় মামলা রুজু করার নির্দেশও মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রদান করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ শাখার (এসবি) প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত মহাপরিদর্শকগণ (আইজি), ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, সব পুলিশ কমিশনার এবং রেঞ্জ উপমহাপুলিশ পরিদর্শকরা (ডিআইজি)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad