জি-সিরিজ, অগ্নিবীণার ঈদে যত আয়োজন

জি-সিরিজ, অগ্নিবীণার ঈদে যত আয়োজন
Advertisement
Advertisement

জি-সিরিজ ও অগ্নিবীণার উদ্যোগে এবারও ঈদ উপলক্ষে সাজানো হয়েছে বড় পরিসরের বিনোদন আয়োজন। প্রতি বছরের মতো এবারও গান, নাটক ও সিনেমা মিলিয়ে দর্শক-শ্রোতাদের জন্য থাকছে বৈচিত্র্যময় কনটেন্ট।

গান

এই ঈদে প্রকাশ পাচ্ছে প্রায় ১০০টি নতুন গান। এর মধ্যে রয়েছে তাহসানের ‘নিয়তি’, এফএ সুমনের ‘ও আমার দিলের টুকরো’, সাদমান পাপ্পুর ‘আমি মানে তুমি-২’, ইমন খানের ‘আমার ভেঙে গেল ঘর’, কিশোর পলাশের ‘আজকে বন্ধুর গায়ে হলুদ’ এবং মাটির গানের ‘তোরে চিনতে পরাণ পাখি’।

তাবিজ ফারুকের নয়টি গান থাকছে, যার মধ্যে ‘আমার ভালোবাসা’ উল্লেখযোগ্য। এছাড়া রয়েছে মুন্না খানের ‘দূর প্রবাসে’, পথিক নবীর ‘নজর যখন ওইখানে পড়ে’, জিসান খান শুভর ‘অদ্যোপান্ত’, পার্থ বড়ুয়ার ‘সহজ লভ্য নয়’, মিজানের ‘দ্বিধার দুয়ার’, পারভেজের ‘দিল জানে রে’, লেলিনের ‘এভাবে যায় কি বাঁচা’, সাদাতের ‘নিঠুর প্রিয়জন’, সাজুর ‘তোর দিলে কি একটু মায়া নাই’, জেনস সুমনের ‘কে যে কার’, তৌসিফের ‘ভুল’, সূচনা শৌলীর ‘যন্ত্রণা’, সালমার ‘জাত গেল জাত গেল’, অলোক চক্রবর্তীর ‘ভালবাসিয়া গেলা ভুলে’, কাজী কেএনআইয়ের ‘জয়িতা’, ওয়াসিম পাগলার ‘ভালবেসে কি পেলি’সহ আরও অনেক গান।

রক টাউন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘বৃষ্টির গান’ও প্রকাশ পাচ্ছে এ সময়। পাশাপাশি জিমি শাহ, সুজিত মোস্তফা, সুকন্যা, জয়িতা, নাবিল, মোতাজ্জের হোসেন, লায়লা, বিউটি, আয়শা জেবিন দীপা ও নাদিমের নতুন গানও থাকছে।

আরও পড়ুন

নাটক

ঈদ উপলক্ষে জি-সিরিজ প্রকাশ করছে ২৫টি নতুন নাটক। এসব নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, খায়রুল বাসার, মুশফিক আর ফারহান, আরশ খান, জোভান, ইয়াশ রোহানসহ তানিয়া বৃষ্টি, তাসনুভা তিশা, সাফা কবির, তানজীন তিশা, হিমি, কেয়া পায়েল, প্রিয়ন্তী উর্বী, মারিয়া মেহনতি, আইশা খানসহ আরও অনেকে।

নাটকগুলোর মধ্যে রয়েছে পথিক সাধনের ‘সাতদিন’ (খায়রুল বাসার, রিয়া ঘোষ), শিমুল শর্মা পরিচালিত ‘কাবজাব’ (শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবন), সুব্রত কুমার সঞ্জীবের ‘বোবা কান্না’ (মুশফিক আর ফারহান, মারিয়া মেহনতি)।
ঈদের তৃতীয় দিনে থাকবে ‘চার নম্বর বউ’ (মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি) ও ‘ফড়িয়া’ (খায়রুল বাসার, সাফা কবির)।
এছাড়া রয়েছে ‘নিঃস্ব তুমি আমি’ (আরশ খান, সামিরা খান মাহি), ‘বাতাসের ফুল’ (জোভান, কেয়া পায়েল), ‘সে কি আসবে না?’ (ইয়াশ রোহান, আইশা খান, নাজিবা বাসার), ‘ইরার পদ্ম’ (খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান) এবং ‘চাওয়া পাওয়া’ (আরশ খান, প্রিয়ন্তী উর্বী)।

অন্য নাটকের মধ্যে আছে ‘ফুটানি বাবু’, ‘তুই’, ‘চেয়ারম্যানের বিয়ে’, ‘লেলিন’ এবং ‘জোড়া শালিকের ঘর’।

সিনেমা

এবারের আয়োজনে থাকছে বেশ কয়েকটি সিনেমাও। তালিকায় রয়েছে—‘আদম’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘বরিশাইল্যা পরী’, ‘ব-কলমের ভালোবাসা’, ‘হৈমন্তির ইতিকথা’, ‘আমাদের বাউল’, ‘হরিজন’, ‘তুফান’, ‘মুনাফিক’, ‘সোনাই বন্ধু’, ‘রাজকন্যা’, ‘সম্রাট’, ‘বাদল’ ও ‘বিজয়িণী সোনাভাণ’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর