জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার | ফাইল ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের জামিন আদেশ ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ডেপুটি জেলারের বিরুদ্ধে। এমন ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা না কি ইচ্ছেকৃত তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার বিকালে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি মুক্তি পায়। তারাকান্দা থানার একটি হত্যা মামলা আসামি ছিলেন।

ময়মনসিংহের জ্যেষ্ঠ জেল সুপার মো. আমিনুল ইসলাম জানান, কারাগারের এক কর্মকর্তা ভুল করে তিন আসামিকে মুক্তি দিয়েছেন। এটি ভুল করে দিয়েছেন না কি ইচ্ছেকৃত তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে, ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ সাংবাদিকদের জানান, ভুল করে অসতর্ক অবস্থায় তিন আসামিকে মুক্তি দিয়েছেন তিনি।

আরও পড়ুন

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাংবাদিকদের জানান, ওই তিনজন একটি হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ‘ভুল’ করে জামিননামা ভেবে ওই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে।

‘ভুলমুক্তি’র ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার সঠিক কারণ উদ্‌ঘাটন করবে তদন্ত কমিটি। যেসব কর্মকর্তা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, আসামিরা হলেন তিন ভাই আনিসুল ইসলাম, জাকিরুল ইসলাম ও রাশেদুল ইসলাম। সকলে তারাকান্দা উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় একজন নিহত হয়। সেই হত্যা মামলার আসামি ছিলেন তিন সহোদর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad