বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনর্নির্বাচিত আমির শফিকুর রহমানকে ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শফিকুর রহমান তার দ্বীনি প্রেরণা ও কৌশলী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন। দেশের রাজনীতির এই ক্রান্তিকালে তার নেতৃত্ব জামায়াতে ইসলামী ও দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘বয়সের সীমা অতিক্রম করেও তিনি যে উদ্যোমী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন, তা আগামীর বাংলাদেশের জন্য শুভ বার্তা বহন করে।’
শফিকুর রহমানের সুস্বাস্থ্য কামনা করেন এবং আমীর হিসেবে দায়িত্ব পালনে আল্লাহর রহমত ও দয়া কামনা করেন তিনি।


