জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টায় আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ৩১ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।
এতে দেশটির উপকূলে ১০ ফুট উচ্চতার সুনামি সর্তকতা জারি করা হয়েছিল, যা পরে তুলে নেওয়া হয়েছে। যদিও ভূমিকম্পের ফলে উপকূলে প্রায় ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা যায়।
ভূমিকম্পের কারণে কিছু ট্রেন সেবা সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে গেছে।
আগামী কয়েক দিনে দেশটিতে আরও শক্তিশালী কম্পন হতে পারে। এ কারণে সেখানে কর্তৃপক্ষকে অন্তত আরও এক সপ্তাহ উচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জাপানের স্থানীয় গণমাধ্যম।


