জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিকাল সোয়া ৫টার দিকে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
তবে নেতাকর্মী ও সমর্থকদের প্রবল ভিড়ের কারণে দেরি হওয়ায় তার পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা।
তিনি রওনা হওয়ার পর ৫টা ৬ মিনিটে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধের বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও আব্দুল মঈন খান।
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান।


