জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
Advertisement
Advertisement

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ‘এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা ঐতিহাসিক। কারণ এখানে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন এবং নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন।’

‘দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রী অর্থাৎ একসঙ্গে দুইজন ভিভিআইপি নামাজ আদায় করবেন’ বলেন তিনি।

ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান জামাতের প্রস্তুতির অবস্থা দেখতে সকালে জাতীয় ঈদগাহে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। তারা পুরো ঈদগাহ ঘুরে দেখেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad