ঈদ ঘিরে চট্টগ্রামে নজরদারি বাড়িয়েছে র‌্যাব

ঈদ ঘিরে চট্টগ্রামে নজরদারি বাড়িয়েছে র‌্যাব
Advertisement
Advertisement

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জমিয়তুল ফালাহ পরিদর্শন শেষে একথা জানান র্যাব-৭ এর অধিনায়ক মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে নগরীর জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে, যাতে ঘরমুখো মানুষ নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছতে পারেন।

বিশেষ করে অলংকার মোড়, একে খান বাসস্ট্যান্ড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো অপরাধীদের প্রতিরোধে এসব এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

র‌্যাব জানায়, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট সিন্ডিকেট ও কালোবাজারি ঠেকাতেও তারা কাজ করছে। বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে।

ঈদের সময় বাসাবাড়ি ও মার্কেট ফাঁকা থাকার সুযোগে যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে, সে লক্ষ্যে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে বলেও জানানো হয়।

র‌্যাব আরও জানায়, ঈদ জামায়াতকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, গুজব বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছে। এ ছাড়া ঈদের পর বিনোদন কেন্দ্র, পার্ক ও চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিতেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭। সংস্থাটি বলছে, ঈদ-উল-ফিতর উপলক্ষে নেওয়া এই নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে এবং যেকোনো সহিংসতা বা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad