জয়, পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ ডিসেম্বর

জয়, পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ ডিসেম্বর
সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের চার নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।

জয়ের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আওয়ামী লীগের বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে হাজির করতে বলা হয়েছে।

ট্রাইব্যুনালে জয় ও পলকের মামলা একসঙ্গে চলছে। তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অন্য মামলার আসামি সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী কারাগারে থাকা আনিসুল, সালমান ও পলককে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর