জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জয়পুরহাটে মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামের কালি মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

নিহত রাহুল (২২) পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের হযরত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাহুল বাগজানা বাজার হতে মোটরসাইকেলে আটাপাড়া যাওয়ার সময় উত্তর কৃষ্ণপুর কালী মন্দিরের সামনে পৌঁছালে হিলির দিক থেকে আসা একটি মাছের পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রাহুল পাকা রাস্তার ওপর পড়লে গুরুত্বর আহত হন।

পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমায়েদুল জাহেদী জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad