ছেলের সঙ্গে গরু নিয়ে দ্বন্দ্বে বাবা খুন

ছেলের সঙ্গে গরু নিয়ে দ্বন্দ্বে বাবা খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে।

সোমবার বিকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুরুজ মিয়া তার তিন ছেলেকে আলাদা করে জমি বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল, বাবার হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এদিন বিকালে বাবার হজের টাকা পরিশোধ না করে বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তর্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন

এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন।

আঘাতে সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরিবারের সদস্যরা তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুরুজ মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad