ছাত্র দিয়ে খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

ছাত্র দিয়ে খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লার দেবিদ্বারে ছাত্রকে দিয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও স্কুলের ছাত্র মেহেদী হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, শিক্ষক বাচ্চু মিয়া এসএসসি ২০২৬ সাধারণ বিজ্ঞান বিষয়ের খাতা নিজে না দেখে মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। ঘটনাটি নজরে এলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নির্দেশনার পর কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবিদ্বার থানায় মামলা করেন। পুলিশ গতকাল রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর