জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপির একদিনের শোক 

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপির একদিনের শোক 
Advertisement
Advertisement

বিএনপির স্থা্য়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের মৃত্যুতে একদিনের শোক পালন করবে দলটি। সোমবার ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার বেলা ১২ টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সোমবার সারা সারা দেশে শোক দিবস পালন করা হবে। এই উপলক্ষে ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়সমূহে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন।’

স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী আরও বলেন, ‘ছাত্রজীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের প্রতিটা অধিকারের আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন প্রতিটা আন্দোলনে জমির উদ্দিন সরকারের অনন্য ভূমিকা এই জাতি কোনোদিন ভুলবে না। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তার মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং অভিভাবককে হারালো।’

আরও পড়ুন

তিনি জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং দ্বিতীয় নামাজে জানাজা বিকাল ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

সারাদেশের বন্য পরিস্থিতির কথা উল্লেখ করে দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান রিজভী।

এ সময় সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, অধ্যাপক আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের জাহিদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর