টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
জব্দ করা মালামালসহ আটক তিন মাদক কারবারি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে নগদ দুই হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বুধবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার ডেইলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল। অভিযানের অংশ হিসেবে ওই এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৫০ লাখ টাকার ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর