ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
আটক দুই মাদক কারবারি এবং জব্দ করা মাদক। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ভোলায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা দামের ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার বিকাল ৫টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশার ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং জব্দ করা গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এ মিডিয়া কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad