তিন মেট্রোরেলসহ ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

তিন মেট্রোরেলসহ ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত।

বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচ প্রকল্পের মধ্যে রয়েছে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’, ‘রাজশাহী সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’, ‘চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (৩য় পর্যায়)’, ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দান রুট (১ম সংশোধিত)’ এবং ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) (১ম সংশোধিত)’।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প দুটি হলো ‘বরিশাল সেনানিবাস, বরিশাল স্থাপন-২য় পর্যায়’এবং ‘খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ’।

আরও পড়ুন

রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো ‘বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে বৈদ্যুতিক গতি সঞ্চার ব্যবস্থার বাস্তবায়ন’ এবং ‘বগুড়া হতে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (প্রথম সংশোধন)’।

এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)’, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘বস্ত্র ও চামড়া খাতের শ্রমিকদের জন্য উন্নত কাজের পরিবেশ এবং সামাজিক সুরক্ষা’ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, অনুমোদিত ১২টি প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা।

এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত পরিকল্পনামন্ত্রীর ইতিমধ্যে অনুমোদিত ১৫টি প্রকল্প সম্পর্কে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় অবহিত করা হয়।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ (দ্বিতীয় সংশোধিত), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ (প্রথম সংশোধিত), ভাসানচর ও কক্সবাজারের রোহিঙ্গা-আক্রান্ত এলাকায় সবুজ বেষ্টনী স্থাপন ও পুনঃবনায়ন (প্রথম সংশোধিত), দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ, অর্থনৈতিক অঞ্চলসমূহে দূরযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত) এবং ‘উন্নত সহনশীলতা, অন্তর্ভুক্তিকরণ এবং লক্ষ্য নির্ধারণের জন্য সামাজিক সুরক্ষা জোরদারকরণ’ (প্রথম সংশোধিত) প্রকল্প।

এ ছাড়া তালিকায় জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন, ৫ম তলা হতে ১০ম তলা পর্যন্ত আরডিএ ভবন নির্মাণ, জালালাবাদ সেনানিবাস এসআইঅ্যান্ডটি-এর সক্ষমতা বৃদ্ধির জন্য কোয়ার্টার গার্ড ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ, সিলেট বিভাগের ডিজিটাল এলিভেশন মডেল প্রস্তুতকরণ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের অবকাঠামো উন্নয়ন, মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনার অধিকতর অবকাঠামো উন্নয়ন, বরগুনা জেলা স্টেডিয়ামের উন্নয়ন ও ডরমিটরি ভবন নির্মাণ, দিনাজপুর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন ও ইনডোর স্টেডিয়াম নির্মাণ এবং সিলেট-১০ নম্বর কূপ খনন প্রকল্প রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর