নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে করা এক মামলায় জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এ ছাড়া আদালত জামিন প্রশ্নে রুল জারি করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার।
এর আগে, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


