চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিপাড়ার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসিন্দারা বেলগাছি পাড়ার একটি পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে মাটি চাপা দেয়।
মরদেহটি কোথা থেকে আসলো সেটি অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


