চুয়াডাঙ্গায় ৭ কেজি স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গায় ৭ কেজি স্বর্ণসহ আটক ১
আটক রবিউল ইসলাম ও জব্দ করা স্বর্ণ। ছবি: বিজিবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৭ কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১৩ কোটি ৩২ লাখ টাকা।

শনিবার বিকালে চুয়াডাঙ্গার দর্শনা পারকেষ্টপুর গ্রাম থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম রবিউল ইসলাম। তিনি দর্শনা ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, দর্শনা পারকেষ্টপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অবস্থান নেয়।

তিনি জানান, এ সময় মোটরসাইকেলযোগে এক ব্যক্তি দর্শনা থেকে পারকেষ্টপুর গ্রামের দিকে সীমান্ত এলাকায় যাচ্ছিলেন। চেকপোস্টে তাকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তা জানান, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad