রাশিয়ার চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। ওই হামলায় আরও ২৩ জন আহত হয়েছেন।
শনিবার দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ‘রাজধানীর পাঁচটি জেলায় আগুন ও ধ্বংসের ঘটনা ঘটেছে।’
সংস্থাটি আরও জানায়, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন আহত হয়েছেন।


