চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভা ও জেলা প্রশাসন যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে সরিয়ে ফেলা হয়। অবৈধ স্থাপনা গুলো ভেঙে ট্রাকে করে চুয়াডাঙ্গা পৌরসভায় নিয়ে রাখা হয়।
চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে বেশ কয়েক বছর ধরে সরকারি জমিতে অবৈধভাবে ছোট বড় স্থাপনা গড়ে তোলে স্থানীয়রা। এতে সড়ক এবং ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জন ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের জন্য এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুর রব


