চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৭

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৭
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সাতজন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: বিজিবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সাতজন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

শুক্রবার ভোরে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে জীবননগর থানার নবদুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ধান খেতের পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় তারা সীমান্ত মেইন পিলার ৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে সকাল ৬টা ১০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

আটকরা হলেন—কুমিল্লার রেশমী আক্তার (৩০), টাঙ্গাইলের শরিফা আক্তার (৩০), বাগেরহাটের শিলা খানম (২৭), রাজবাড়ীর রাশিদা খাতুন (১৯), পাবনার আসিয়া খাতুন (৩৮), যশোরের কাজল (২০) ও হাওয়া বিবি (৫১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

এ ঘটনায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বেনীপুর বিওপির জেসিও-৯৫৪৪ সুবেদার মো. ফিরোজ খান বাদী হয়ে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় মামলা করেছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ পারাপার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad