পল্লবী থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

পল্লবী থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলাল। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, রোববার রাত ২টার দিকে পল্লবী থানার তালতলা বস্তি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

পল্লবী থানা পুলিশ জানায়, রোববার রাতে থানার অ্যাপোলো-৭৩ টিম দায়িত্ব পালনকালে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ ও যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. আলালকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ডিএমপির পল্লবী থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

থানা সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। পল্লবী থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে সে পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজের কাছে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব অভিযোগ স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad