চীনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

চীনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চীনে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দেখালেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দেশটির ভূমিকম্প কেন্দ্র চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এসব তথ্য দিয়েছে।

সিইএনসি বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছের আকচি কাউন্টিতে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আকি কাউন্টি এলাকাটি চীন ও কিরগিজস্তান সীমান্তের নিকটবর্তী।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া বলেছে, ভূমিকম্পে স্থানীয় সময় বিকাল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো ভবন ধস বা হতাহতের খবর পায়নি কাউন্টি কর্তৃপক্ষ।

বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও পরিবহন ব্যবস্থা আগের মতোই স্বাভাবিক আছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad