চীনের সঙ্গে মোট ১৭ টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। এর মধ্যে ১৩টি দুই দেশের মন্ত্রণালয়, তিনটি বিডার সঙ্গে সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের এবং একটি দুই দেশের রাষ্ট্র পরিচালনায় থাকা দুই দলের মধ্যে।
শুক্রবার দুপুরে দিয়াওতাই হোটেলের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে তুলে ধরতে গিয়ে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির ওপর ভিত্তি করে মোট ১৭টি সমঝোতা স্মারক বা এমইও স্বাক্ষরিত হয়েছে।
তার মাঝে ১৩টি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাঝে সই হয়েঝে। তিনটি হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে চীনের বিভিন্ন স্টেকহোল্ডারদের। আর একটা হয়েছে এমওইউ হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দল বিএনপি এবং চীনের ক্ষমতাধর রাজনৈতিক দল চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যে।
চীনের প্রধানমন্ত্রী লি ছুয়াং এর আমন্ত্রণে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান।


