চাঁদপুরে বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু

চাঁদপুরে বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু
রাহেলা আক্তার শান্তা | ফাইল ছবি
Advertisement
Advertisement

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় রাহেলা আক্তার শান্তা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহেলা আক্তার শান্তা সদর উপজেলার শাহতলী মুন্সি বাড়ির মো. শামসুল হুদা মুন্সির তৃতীয় মেয়ে। তিনি শাহতলী জিলানী চিশতি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাহেলা আক্তার শান্তা তার বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘোষেরহাট এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী আইদি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

আরও পড়ুন

বাসের ধাক্কায় তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঢাকায় নেওয়ার পথে বিকাল ৪টার দিকে যাত্রাবাড়ি এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা শামসুল হুদা মুন্সি বলেন, ‘বেলা ১১টার দিকে আমার মেয়ে ঘোষেরহাটে গেলে আইদি বাস তাকে চাপা দেয়। আমি ঘাতক বাস চালকের বিচার চাই।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কলেজ শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটি আটকের চেষ্টা চলছে। ঘটনার তদন্তে থানার উপপরিদর্শক আওলাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad