সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাবলুর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাবলুর মৃত্যু
মো. বাবলু ভুঁইয়া | ফাইল ছবি
Advertisement
Advertisement

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. বাবলু ভুঁইয়া (২১) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার সকালে নিহতের সহকর্মী ও পার্শ্ববর্তী রহমান হৃদয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মো. বাবলু ভুঁইয়া চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব লোধেরগাঁও গ্রামের মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে।

রহমান হৃদয় টাইমস অব বাংলাদেশকে জানান, সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেশটির রিয়াদের আল আরিথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০২৪ সালের ১৭ আগস্ট সৌদি আরবে যান বাবলু ভুঁইয়া। সেখানে তিনি ফুড ডেলিভারি কাজে নিয়োজিত ছিলেন।

প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রিয়াদের আল আরিথ এলাকায় মোটরসাইকেলযোগে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাবলু ভুঁইয়ার মাথা থেঁতলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নির্ধারিত কাস্টমার বাবলুকে ফোন করেও সাড়া না পেয়ে বিষয়টি কোম্পানিকে জানায়। কোম্পানির লোকজন ও সহকর্মীরাও বাবলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পায়।

এ সময় এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখতে পান। পরে পুলিশের পরামর্শে একটি হাসপাতালে যোগাযোগ করলে সেখানে বাবলু ভুঁইয়ার মরদেহ শনাক্ত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর